News71.com
 International
 25 Nov 20, 01:48 PM
 278           
 0
 25 Nov 20, 01:48 PM

কাবুলে জোড়া বিস্ফোরণ॥১৪ জনের মৃত্যু, আহত বহু

কাবুলে জোড়া বিস্ফোরণ॥১৪ জনের মৃত্যু, আহত বহু

 

আন্তর্জাতিক ডেস্কঃ  ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার পরপর দু’টি জোড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪৫ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় মধ্য আফগানিস্তানের দু’টি পৃথক জায়গায় পরপর দু’টি বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ধরণের নৃশংস হত্যালীলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের পুলিশ-প্রশাসন। এই বিষয়ে আফগান পুলিশের পক্ষ থেকে জানা গেছে মঙ্গলবার মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরে দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন। তাদের মধ্যে একজন ট্রাফিক পুলিশও রয়েছে। এছাড়াও নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিয়া, হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা। মৃতদের সংখ্যা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন আমরা বামিয়ানে হওয়া মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন