News71.com
 International
 25 Nov 20, 01:51 PM
 270           
 0
 25 Nov 20, 01:51 PM

ইংল্যান্ড ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনের সময় কমছে॥

ইংল্যান্ড ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনের সময় কমছে॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ  ইংল্যান্ডে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইনের সময় কমছে। বিদেশ ফেরত ব্যক্তিদের আগে ১৪ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হলেও নতুন নিয়ম অনুযায়ী এখন থাকতে হবে মাত্র পাঁচদিন। দেশটিতে আগামী ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ ব্যবস্থা। সম্প্রতি যুক্তরাজ্য সরকারের এক ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ইংল্যান্ডে পৌঁছানো ভ্রমণকারীদের পাঁচদিন সেলফ-আইসোলেশনে থাকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকার সময় করোনা টেস্ট করাতে হবে। যাদের পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসবে তারা আইসোলেশন থেকে বের হতে পারবেন। তবে সেসময় অবশ্যই অভ্যন্তরীণ কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্লেন, ফেরি বা ট্রেন- ভ্রমণকারী যে পথেই আসুক না কেন তাকে করোনা টেস্টের খরচ নিজেকেই বহন করতে হবে। কিন্তু পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকার এই নিয়ম পুরো যুক্তরাজ্যে চালু হবে কি না তা এখনও পরিষ্কার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন