News71.com
 International
 25 Nov 20, 07:11 PM
 295           
 0
 25 Nov 20, 07:11 PM

আমিরাত-বাহরাইনে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

আমিরাত-বাহরাইনে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইরে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবরে বলা হয় চলতি সপ্তাহে নেতানিয়াহুর সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাইরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো রাখঢাক থাকছে না। আরব দেশগুলোতে ইসরাইলি কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর হচ্ছে। বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন নেতানিয়াহু। নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এ ছাড়া সর্বপ্রথম বাহরারাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরাইল সফর করেছেন। এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন