
আন্তর্জাতিক ডেস্কঃ কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে সিউলের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন রাখতে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং ওয়া।১৩তম কোরিয়া-মধ্য এশিয়া সহযোগিতা ফোরামে এমন আহ্বান জানান ক্যাং। তিনি বলেন, সিউল এবং পিয়ংইয়ং মধ্যে শান্তি বজায় থাকলে পুরো বিশ্বেই ইতিবাচক প্রভাব পড়বে। দক্ষিণের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘আমরা যদি ইউরোশীয় মহাদেশে শান্তি চাই, তাহলে কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধ বজায় রাখা জরুরি। এ জন্য মধ্য এশিয়ার দেশগুলোর সহযোগিতাও খুবই প্রয়োজন।’তিনি আরও উল্লেখ করেন, ‘কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র এবং উত্তরের মধ্যে যে আলোচনা চলছিল তা এখনো স্থগিত। আলোচনায় যেই অগ্রগতি হয়েছিল তা পিছিয়ে গেলে হবে না।’ বৈঠকে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। দেশগুলোর মধ্যে কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে আলো হয়।