News71.com
 International
 29 Nov 20, 10:52 AM
 234           
 0
 29 Nov 20, 10:52 AM

পরমাণুবিজ্ঞানী হত্যায় ক্ষোভে ফুসে উঠেছে গোটা ইরান।।

পরমাণুবিজ্ঞানী হত্যায় ক্ষোভে ফুসে উঠেছে গোটা ইরান।।

আন্তর্জাতিক ডেস্কঃ শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদে খুন হওয়ার পর ক্ষোভে ফুসছে গোটা ইরান। প্রতিবাদ-বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয়েছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের পতাকায়। এদিকে ইসরাইলই পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় দায়ী বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। জড়িতদের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদে হত্যার প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) রাস্তায় নামেন ইরানের সাধারণ মানুষ। শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য তারা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে নানা স্লোগান দেন।বিক্ষোভকারী এক ইরানি বলেন, 'আমরা আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ চাই। একইসঙ্গে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদেরও ইরানের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিতে হবে।'বিক্ষোভকারী আরেক ইরানি বলেন, 'কিছুদিন আগেই জেনারেল কাশেমিকে হত্যা করা হলো। এরমধ্যেই এবার আমাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী খুন হলেন। এর কড়া জবাব দিতে হবে।'সাধারণ নাগরিকদের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই বিজ্ঞানী হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে, ইসরাইলই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, 'শত্রুরা খুব ভালো করেই জানে, ইরানের জবাব কেমন হয়। বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার মাধ্যমে তারা যে অপরাধ করেছে, তার জবাব সঠিক সময়ে সঠিকভাবেই দেওয়া হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন