News71.com
 International
 01 Dec 20, 01:22 PM
 302           
 0
 01 Dec 20, 01:22 PM

ডোনাল্ড ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টার পদত্যাগ॥

ডোনাল্ড ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টার পদত্যাগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে থেকে একের পর এক কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এবার পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস। তিনি ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন। ট্রাম্পের মতোই তিনি বিভিন্ন সময়ে মাস্ক পরা এবং অন্যান্য বিষয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। তারা স্কট অ্যাটলাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই পদত্যাগপত্রে ডিসেম্বরের ১ তারিখ দেওয়া রয়েছে। পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তাকে এই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানিয়েছেন। অ্যাটলাস বলেন আমি নির্দিষ্ট একটি জিনিসকে কেন্দ্র করে কঠোর পরিশ্রম করেছি। মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আমি কাজ করে গেছি। তিনি আরও বলেন সবসময়ই তিনি বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন