News71.com
 International
 02 Dec 20, 07:29 PM
 353           
 0
 02 Dec 20, 07:29 PM

ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকাকে জাতীয়ভাবে ব্যহারের অনুমতি ব্রিটেন॥

ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকাকে জাতীয়ভাবে ব্যহারের অনুমতি ব্রিটেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। এ অনুমোদনের ফলে ব্রিটেনে জাতীয়ভাবে সবার ওপর প্রয়োগ করা যাবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এ টিকা। গত নভেম্বরে ফাইজার-বায়োএনটেক জানায় করোনাভাইরাসের সুরক্ষায় তাদের টিকা ৯৫ ভাগ কার্যকর। যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সিও বলেছে এ টিকার ব্যবহার নিরাপদ। কয়েকদিনের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। এরইমধ্যে ৪০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে দেশটি। এর ফলে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, একজনকে দেওয়া হবে দুই ডোজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন