News71.com
 International
 04 Dec 20, 09:47 PM
 300           
 0
 04 Dec 20, 09:47 PM

করোনার টিকার জন্য সারাবিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

করোনার টিকার জন্য সারাবিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় প্রযুক্তিতে করোনার টিকা তৈরি হয়ে যাবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন করোনাভাইরাসের সস্তা ও নিরাপদ টিকার জন্য সারাবিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। শুক্রবার সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন তিনি। মোদি বলেন করোনার টিকা তৈরি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমাদের বিজ্ঞানীরা। সস্তা ও নিরাপদ টিকা হাতে পাওয়া-ই এ মুহূর্তে প্রধান লক্ষ্য পুরো বিশ্বের। এর জন্য সারা বিশ্বই ভারতের দিকে তাকিয়ে আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে আশা বিশেষজ্ঞদের। বিজ্ঞানীদের কাছ থেকে সংকেত পেলেই দেশজুড়ে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তিনি জানিয়েছেন টিকা দেওয়ার ক্ষেত্রে শুরুতে স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হবে। তবে কারা প্রথমে টিকা পাবেন তা কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন