News71.com
 International
 05 Dec 20, 05:50 PM
 261           
 0
 05 Dec 20, 05:50 PM

সৌদিতে অস্ত্রোপচারে সাত কেজি ওজনের টিউমার অপসারণ।।

সৌদিতে অস্ত্রোপচারে সাত কেজি ওজনের টিউমার অপসারণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ৫০ বছর বয়সী এক নারীর অস্ত্রোপচারের মাধ্যমে সাত কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।জেদ্দার কিং ফাহাদ হসপাতালে অস্ত্রোপচারটি করা হয়। সেখানে নেতৃত্ব দেন অন্ডোক্রিনোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাদ আল আয়াদ।অস্ত্রোপচার শেষে তিনি বলেন, ৫০ বয়সী ওই নারী পেটের ভিতরে টিউমারের চাপের কারণে রক্তক্ষরণ এবং বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। এবং কোন ধরনের সমস্যা ছাড়াই সেটি অপসারণ করা হয়েছে।তিনি আরও বলেন, তার অবস্থা ভালো। টিউমারটি ওজন ৭ কেজি ৩৮৫ গ্রাম।এই অস্ত্রোপচারে সহযোগিতার জন্য মেডিকেল নার্স ও স্টাফদের ধন্যবাদ ডা. সাদ আল আয়াদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন