News71.com
 International
 06 Dec 20, 12:48 PM
 298           
 0
 06 Dec 20, 12:48 PM

রাশিয়ায় করোনার টিকা দেওয়া শুরু॥

রাশিয়ায় করোনার টিকা দেওয়া শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে এরইমধ্যে সামনে এলো সুসংবাদ। রাজধানী মস্কোতে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে রাশিয়া। গত আগস্টে রেজিস্ট্রি হওয়া নিজেদের আবিষ্কৃক ‘স্পুৎনিক-ভি’ টিকা দিয়েই কার্যক্রম শুরু করেছে দেশটি। টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের দাবি, ‘স্পুৎনিক-ভি’ করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং এতে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অবশ্য বৃহৎ আকারে এই টিকার পরীক্ষা এখনও চলছে। হাজারো মানুষ এরই মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। কিন্তু রাশিয়া টিকার কী পরিমাণ ডোজ উৎপাদন করতে পেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উৎপাদনকারীরা বছরের শেষ নাগাদ ৪০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে সক্ষম হবেন বল আশা প্রকাশ করছেন। উল্লেখ্য গত সপ্তাহে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন কোভিড-১৯ টিকা প্রদাণ প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছিলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন