News71.com
 International
 06 Dec 20, 07:54 PM
 251           
 0
 06 Dec 20, 07:54 PM

ইসরাইলকে স্বীকৃতির প্রশ্নে পাকিস্তানকে সৌদি-আমিরাতের নিষেধাজ্ঞা।।

ইসরাইলকে স্বীকৃতির প্রশ্নে পাকিস্তানকে সৌদি-আমিরাতের নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ভারতসহ ইসলামাবাদের প্রতিপক্ষ দেশগুলোকে সহায়তা করার ঘোষণা দিয়েছে আরবরা। ইরানের প্রেস টিভির করা এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদক জোভেদ রানার করা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরাইল এবং ভারতঘেঁষা নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অন্যদিকে আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। তাই পাকিস্তানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন