News71.com
 International
 07 Dec 20, 12:12 PM
 437           
 0
 07 Dec 20, 12:12 PM

নিউইয়র্কের ঐতিহাসিক গির্জায় আগুন॥ আহত ৪

নিউইয়র্কের ঐতিহাসিক গির্জায় আগুন॥ আহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত ঐতিহাসিক কলেজিয়েট গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গির্জাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এ ঘটনায় কমপক্ষে চারজন ব্যক্তি আহত হয়েছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে স্থানীয় সময় শনিবার ভোরে ওই গির্জায় আগুন লাগে। এতে চার জন আহত হন। গির্জার পাশের একটি পাঁচতলা খালি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। পরে নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারী প্রধান জন হজেন্স বলেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য ১৮৯২ সালে ওই গির্জাটি নির্মিত হয়। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনর্নির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন