News71.com
 International
 07 Dec 20, 11:16 PM
 313           
 0
 07 Dec 20, 11:16 PM

শীত যতই বাড়ছে ততই অবনতি হচ্ছে দিল্লির বায়ুমানের।।

শীত যতই বাড়ছে ততই অবনতি হচ্ছে দিল্লির বায়ুমানের।।

নিউজ ডেস্কঃ শীত যত বাড়ছে, ততোই যেন ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের অবনতি হচ্ছে। সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছে না ঠিকমতো। এতে সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটছে নিয়মিত। চরম বিপাকে পড়েছেন সব শ্রেণিপেশার মানুষ। ঘড়ির কাটায় ভরদুপুর; দেখে মনে হতে পারে শীতের সন্ধ্যা নেমেছে দিল্লির রাস্তায়। কিন্তু তা নয়, দিনের আলো ছাপিয়ে বায়ু দূষণ এমনই ধোয়াশাচ্ছন্ন করে রেখেছে পরিবেশ। রাস্তাঘাটে খুব সামান্য দূরের জিনিসও দেখা যায় না ঠিকমতো। এমনকি দিনের বেলাতে গাড়ির হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে হিমশিম খাচ্ছেন দিল্লিবাসী। ‘বাতাসে এতো বেশি ধুলোবালি যে, ঠিকমতো রাস্তার কিছুই দেখা যায় না। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে রাখছি। তারপরও ঠিকমতো রাস্তা দেখা যায় না। ‘একে তো বায়ু দূষণ, তারপর আবার কুয়াশা। শীতকালে রাস্তাঘাটে যে পরিমাণ ধুলো জমে তাতে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠেছে। এই পরিবেশে থাকলে যে কেউ অসুস্থ হয়ে পড়বে।’ শুধু রাস্তায়ই নয়, দূষণের কারণে আকাশপথের যাত্রীরাও রয়েছেন বিপাকে। ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইটই ছাড়তে দেরি হচ্ছে। দিল্লির আবহাওয়া দপ্তর বলছে, এ দূষণ রোধ করতে শীতে রাস্তায় যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ ও অবকাঠাগত উন্নয়নমূলক কাজ সীমিত করা গেলে হয়তো বায়ুমানের উন্নতি সম্ভব। এছাড়া জমিতে ফসল তোলার পর অপ্রয়োজনীয় অংশ পুড়িয়ে ফেলা বন্ধ করারও প্রয়োজন বলে জানান দিল্লিবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন