News71.com
 International
 09 Dec 20, 12:07 AM
 346           
 0
 09 Dec 20, 12:07 AM

ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইল ‘ভারত বায়োটেক’।।

ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইল ‘ভারত বায়োটেক’।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার ও সেরাম ইনস্টিটিউটের পর এবার ভারতে নিজেদের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইলো ‘ভারত বায়োটেক’। হায়দ্রাবাদ-ভিত্তিক এ ওষুধ কোম্পানিটি এরইমধ্যে দেশটির ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছে।ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-আইসিএমআর-এর উদ্ভাবিত কো-ভ্যাকসিন বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। ১৮টি শহরের ২২ হাজার স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নেয়।এদিকে রাশিয়ায় ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। প্রথমদিকে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের দেয়া হচ্ছে এ ভ্যাকসিন। পর্যায়ক্রমে সকল শ্রেণী-পেশার মানুষকে দেয়া হবে এ টিকা।অন্যদিকে, জার্মানিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিমূলক কর্যক্রম। করোনা টেস্ট সেন্টারগুলোতে ভ্যাকসিনেশন সেন্টার হিসেবে গড়ে তুলতে এরইমধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ভ্যাকসিন সংরক্ষরণের জন্য তৈরি করা হচ্ছে নির্ধারিত তাপমাত্রার স্টোর রুম।আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ব্রাজিলের সাও পাওলো শহরে ভ্যাকিসন প্রয়োগের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। চীনের বায়োটেক কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক প্রয়োগ করা হবে বলে জানান সাও পাওলো গভর্নর। যদিও ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন ব্যবহারে এখনো অনুমোদন দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন