News71.com
 International
 14 Dec 20, 11:03 AM
 258           
 0
 14 Dec 20, 11:03 AM

জাপানে বিক্ষোভ দেখালো চীনের সংখ্যালঘুরা॥

জাপানে বিক্ষোভ দেখালো চীনের সংখ্যালঘুরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চীনের জাতিগত সংখ্যালঘুরা জাপানের রাজধানী টোকিওতে বিক্ষোভ করেছেন। মূলত চীনের জাতিগত ও রাজনৈতিকভাবে প্রান্তিক শ্রেণির উইঘুর, তিব্বতি, হংক কঙ্গার্স এবং দক্ষিণ মঙ্গোলিয়ান ও অন্যান্য প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিল করেন। প্রকাশিত খবরে বলা হয়েছে বিরূপ আবহাওয়া ও কোভিড-১৯ এর ক্রমবর্ধমান সংক্রমণ সত্ত্বেও জাপানি নাগরিকসহ প্রায় দেড় শতাধিক কর্মী আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই বিক্ষোভ করেন। এ সময় তারা চীনের লাগাতার মানবাধিকার লঙ্ঘন, নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা জানান বিশ্বব্যাপী পরাশক্তির দাবিদার চীন নিজেদের জনগণের মৌলিক অধিকার প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। বিক্ষোভকারীরা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন