News71.com
 International
 14 Dec 20, 11:08 AM
 299           
 0
 14 Dec 20, 11:08 AM

আর্মেনিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি আজারবাইজানের॥

আর্মেনিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি আজারবাইজানের॥

আন্তর্জাতিক ডেস্কঃ আজারবাইজান জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাদের হামলায় চার আজেরি সেনা নিহত হয়েছে। গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর এই প্রথম তা লঙ্ঘনের ঘটনা ঘটলো। আজারবাইজান জানিয়েছে সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে ফেরত পাওয়া হাদরুত এলাকায় আর্মেনীয় সেনাদের হামলায় আজারবাইজানের সেনা মারা গেছে। অবশ্য আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আর্মেনিয়ারও দুই সেনা নিহত হয়েছে। আরমেনিয়া সরকার দাবি করেছে আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে হামলা করেছে এবং এতে আর্মেনিয়ার ছয় সেনা আহত হয়েছে। আর্মেনিয়ার এই দাবির প্রতিক্রিয়ায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করে বলেন, হাদরুত এলাকা আবার দখল করার জন্য আর্মেনিয়ার সেনারা যুদ্ধ শুরু করেছে। হামলা অব্যাহত থাকলে আর্মেনিয়ার সেনাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমেরিকা এবং ফ্রান্সের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন নতুন করে যুদ্ধ শুরু করা আর্মেনিয়ার উচিত হবে না। খুবই সতর্ক থাকা দরকার এবং কোনো রকম সামরিক অভিযানের পরিকল্পনা যেন তারা না করে। এবার কিন্তু আমরা তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবো, এটা কোনো গোপন কথা নয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন