News71.com
 International
 15 Dec 20, 10:47 AM
 283           
 0
 15 Dec 20, 10:47 AM

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা॥

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সোমবার বলেছেন তিনি পরবর্তী সপ্তাহে পদত্যাগ করবেন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখনো পরাজয় স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তাকে সমর্থন করে আসছিলেন বার। তবে তার সরে দাঁড়ানো ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বারের পদত্যাগের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন হোয়াইট হাউজে বারের সঙ্গে সাক্ষাৎটা দারুণ ছিল। তিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন। ছুটির দিনগুলি পরিবারের সঙ্গে কাটানোর জন্য বড়দিনের আগেই তিনি দায়িত্ব ছাড়ছেন। প্রসঙ্গত অঙ্গরাজ্যগুলোয় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল সোমবার ইলেকটোরাল ভোটগ্রহণ শুরু হয়েছে। শুধু আনুষ্ঠানিকতার এই ভোটে জনরায়ের ব্যতিক্রম হওয়ার অতীত কোনও রেকর্ড নেই। তাই জো বাইডেনকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আরেক দফা স্বীকৃতি শুধু সময়ের অপেক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন