News71.com
 International
 15 Dec 20, 06:24 PM
 223           
 0
 15 Dec 20, 06:24 PM

সীমান্তে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত।। চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি রাওয়াতের

সীমান্তে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত।। চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি রাওয়াতের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছিলেন, ‘সীমান্তে ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছে ভারত। তবে ভারতকে যেন দুর্বল না ভাবা হয়।’ সোমবার (১৪ ডিসেম্বর) আরও এক ধাপ এগিয়ে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারত।’ রাওয়াত বলেন, পাকিস্তান-চীনের মোকাবিলা করতে পিছপা হবে না ভারত। দেশের সেনারা তৈরি রয়েছে যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য। ভারতীয় সেনা যেমন সীমান্তে তৈরি, তেমনই পুরোপুরি প্রস্তুত নৌসেনা ও বিমানসেনা। সোমবার ভারতীয় নৌসেনায় যুক্ত হল স্টেলথ ফ্রিগেট হিমগিরি। কলকাতায় তারই উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্য দেন বিপিন রাওয়াত। তিনি বলেন, পূর্ব লাদাখসহ দেশের উত্তর পূর্ব প্রান্তে একাধিকবার দখলদারির চেষ্টা চালিয়েছে। তবে প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ করেছে ভারতীয় সেনা। চীনের পাশাপাশি এদিন পাকিস্তানকেও একহাত নেন সিডিএস রাওয়াত। তিনি বলেন, জম্মু কাশ্মীরে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানি সেনা। ভারতীয় সেনাও তা কড়া জবাব দিচ্ছে প্রতিবার। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে উপত্যকায় নাশকতা চালানোর প্রচেষ্টাও একাধিকবার ব্যর্থ করেছে ভারতীয় সেনা।এর আগে, জয়শংকর জানান, ভারত নিজের সার্বভৌম স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। কোনো বহিরাগত শক্তিকে দেশের মাটিতে প্রবেশ করতে দেবে না ভারতীয় সেনা। যে চ্যালেঞ্জ চীন-ভারতকে দিয়েছে তা ভারত গ্রহণ করেছে। তাই চীন যেন ভারতকে দুর্বল না ভাবে। তিনি আরো বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখে চীন অশান্তি তৈরির যতো বার চেষ্টা করেছে, ভারতীয় সেনার প্রতিবার তার কড়া উত্তর দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন