News71.com
 International
 16 Dec 20, 06:20 PM
 237           
 0
 16 Dec 20, 06:20 PM

বড়দিন।। রঙের আলোয় সেজেছে ইউরোপের বিভিন্ন দেশ

বড়দিন।। রঙের আলোয় সেজেছে ইউরোপের বিভিন্ন দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিন ও খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে হরেক রঙের আলোয় সেজে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশ। করোনার কারণে বিধিনিষেধের মধ্যেও, উৎসব উদযাপনের সুযোগ দিতে সীমিতভাবে খোলা রাখা হয়েছে দোকানপাট। বড়দিন সামনে রেখে হরেক রঙের আলোয় সেজেছে জার্মানির কালকার শহর। যা দেখে মুগ্ধ স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও। বড়দিন আর নতুন বছরকে সামনে রেখেই এখন উজ্জ্বল শহরের প্রতিটি কোনা। ডাচ সীমান্তবর্তী কালকার শহরের এক কোনে তৈরি করা হয়েছে একটি ফ্যামিলি থিমপার্কও। করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় নতুন দফার লকডাউনে ঢুকতে যাচ্ছে দেশটি। এর মধ্যে, গাড়িতে বসে খাওয়ার মতো খাবার ছাড়া রেস্টুরেন্টে আর কোনো খাবার এবং ঘরের বাইরে অ্যালকোহল পান রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া অল্প কিছু শপিং সেন্টার খোলা থাকবে উৎসব উপলক্ষে। বন্ধ থাকা শপিং সেন্টারগুলোকেও সাজানো হয়েছে হরেক রঙের আলোয়। একজন বলছেন, ‘চমৎকার। চারপাশে উৎসব উৎসব আমেজ। সত্যিই খুব ভালো লাগছে।’ অন্যজন বলেন, ‘বাসার বাইরে বের হলেই বড়দিনের আনন্দ উপভোগ করতে পারছি। পুরো শহরই ছবির মতো সুন্দর করে সাজানো। বাচ্চারা সবচেয়ে বেশি উপভোগ করছে এই আলোকসজ্জা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন