News71.com
 International
 16 Dec 20, 10:04 PM
 259           
 0
 16 Dec 20, 10:04 PM

নিউজিল্যান্ডে সরকারি-ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন সহিংসতার ভয়ঙ্কর তথ্য।।

নিউজিল্যান্ডে সরকারি-ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন সহিংসতার ভয়ঙ্কর তথ্য।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় এবং ধর্ম ভিত্তিক প্রতিষ্ঠানে শিশুসহ ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নানাভাবে যৌন সহিংসতার শিকার হয়েছেন। ১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। এদের বেশিরভাগের বয়স পাঁচ থেকে ১৭ বছর।বুধবার (১৬ ডিসেম্বর) দেশটির রয়্যাল কমিশনের এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।গত কয়েক দশকে নিউজিল্যান্ডের বিশ্বাস-ভিত্তিক এবং রাষ্ট্রীয় কেয়ার প্রতিষ্ঠানগুলিতে বহু শিশু, তরুণ এবং দুর্বল প্রাপ্তবয়স্কদের উপর নির্যাতন চালানো হয়েছে। নিউজিল্যান্ডের রয়্যাল কমিশনের ওই প্রতিবেদনে থেকে জানা গেছে, কেয়ার সেন্টারে থাকাকালীন নির্যাতনের শিকার হন ৪০ শতাংশ মানুষ।একে নিউজিল্যান্ডের ইতিহাসের বেদনাদায়ক ঘটনা বলছেন দেশটির গণপরিবহন মন্ত্রী ক্রিম হপকিনস। বলেন, ‘রাজ্যের তত্ত্বাবধানে থাকা সকল শিশুদের নিরাপদে থাকার কথা ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিপরীত হয়েছে।’নির্যাতনের মুখে পড়া বেশির ভাগেরই বয়স পাঁচ থেকে সতের। কিন্তু কয়েকজনের বয়স ২০। তবে নির্যাতনের মাত্রা বেশি হয় পাঁচ থেকে ১০ বছর বয়সীদের উপর। রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলোতে শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়। কিছু মনোরোগ প্রতিষ্ঠানের কর্মীরা পুরুষ রোগীদের দিয়ে নারী রোগীদের জোর করে ধর্ষণ করাতো বলে জানা গেছে প্রতিবেদনে।সরকারি সেবা কেন্দ্রগুলিতে নারীদের যৌনাঙ্গে এবং পায়ে বৈদ্যুতিক শক এবং যোনি মুখে অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ব্যবহারেরও খবর মিলেছে। অপ্রচলিত চিকিৎসা পদ্ধতিতেই সেবা দেয়া হতো কেয়ার সেন্টারগুলিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন