News71.com
 International
 16 Dec 20, 10:13 PM
 266           
 0
 16 Dec 20, 10:13 PM

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা।। ক্ষোভ মমতার

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা।। ক্ষোভ মমতার

আন্তর্জাতিক ডেস্কঃ নাম না নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় থাকা নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দশ বছর ধরে পার্টির খেয়ে, দশ বছর সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর সঙ্গে, ওর সঙ্গে বোঝাপড়া করা! আমি তাদের সহ্য করব না। তবে, যারা বিজেপিতে যেতে চান, তারা যেতে পারেন।’ চার দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলার দলীয় সমাবেশে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী মমতা। এসময় বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।বলেন, ‘কখনও বলছে মারব, কখনও বলছে তৃণমূলের অফিস জ্বালাব! কিন্তু আমি এসব সহ্য করব না।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি ভালো তো খুব ভালো। কিন্তু আমাকে যদি আঘাত করো, আমি যে প্রত্যাঘাত করব তোমরা কোটি কোটি গুণ্ডা এনেও তা রুখতে পারবে না।সমাবেশ শেষ করে মমতা যান কোচবিহারে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে একটি হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন সহ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। পরে শিবযজ্ঞ মন্দির ও মদনমোহন মন্দিরে যান মুখ্যমন্ত্রী। আজ বুধবার কোচবিহারে দলীয় সমাবেশ করার কথা রয়েছে তার।গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে কোনও আসন পায়নি তৃণমূল। সে দিক থেকে বিধানসভা নির্বাচনের আগে এ দিন দলীয় কর্মীদের জন্যও আচরণবিধি নির্দিষ্ট করে দিয়েছেন মমতা। বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও বলেন তৃণমূলনেত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন