News71.com
 International
 17 Dec 20, 05:37 PM
 278           
 0
 17 Dec 20, 05:37 PM

২০২৪ সালের আগে নিম্ন ও মধ্য আয়ের দেশে ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা।।

২০২৪ সালের আগে নিম্ন ও মধ্য আয়ের দেশে ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিম্ন ও মধ্য আয়ের দেশে ২০২৪ সালের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের ব্যর্থতার একটি নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক পরিকল্পনা করা হয়েছিল। ২০২১ সালের মধ্যে এ প্রকল্পে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৯১টি দেশে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল।তবে, কোভ্যাক্স প্রকল্পের কর্তাব্যক্তিদের মতে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি ও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে এ লক্ষ্য অর্জন অসম্ভব মনে হচ্ছে।বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রমের জন্য সরকার, ওষুধ প্রস্তুতকারক, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) এর একটি নথিতে বলা হয়েছে, 'একটি সফল কোভ্যাক্স প্রকল্প প্রতিষ্ঠায় ব্যর্থতার ঝুঁকি খুব বেশি বেড়ে গেছে।' গ্যাভি কোভ্যাক্স প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে। গ্যাভির এই প্রতিবেদন ও অন্যান্য নথিগুলো নিয়ে বর্তমানে গ্যাভি বোর্ড সভায় আলোচনা চলছে।ওই নথিতে আরও বলা হয়েছে, এই ব্যর্থতার কারণে ২০২৪ সালের আগে দরিদ্র দেশগুলোর জনগণের জন্য করোনা ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন