News71.com
 International
 18 Dec 20, 10:56 PM
 321           
 0
 18 Dec 20, 10:56 PM

ব্রিটেনে ২ মাসের বাচ্চাকে ১৬ কোটি টাকার ইনজেকশন॥

ব্রিটেনে ২ মাসের বাচ্চাকে ১৬ কোটি টাকার ইনজেকশন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে মাত্র দু'মাসের এক শিশুকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কী এমন রোগ, যার জন্য এক দুধের শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে। এই রোগের নাম জেনেটিক স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি এসএমএ। ১৬ কোটি টাকার ইনজেকশন শুনে সকলেই বুঝতে পারছেন যে এই রোগ বিশ্বে র যে কোনও অন্য রোগ এমনকি ক্যান্সারের চেয়েও মারাত্মক। যার চিকিৎসা এতো ব্যয়বহুল। স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি এসএমএ শরীরে এসএমএন -১ জিনের অভাবে ঘটে। এর ফলে বুকের পেশি দুর্বল হয়ে পড়ে এবং শ্বাস নিতে অসুবিধা হয়। এই রোগটি বেশিরভাগ শিশুদেরই হয় এবং পরে অসুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী মারা যায়। ব্রিটেনে এই রোগের প্রকোপ বেশি। প্রতি বছর সেখানে প্রায় ৬০ জন এমন শিশু জন্মগ্রহণ করে যাদের এই রোগ রয়েছে।

ব্রিটেনে আরও শিশু এই রোগে ভুগছে তবে এটির ওষুধ এখানে তৈরি হয় না। এই ইনজেকশনের নাম জোলগেনসমা। ব্রিটেনে এই ইঞ্জেকশনটি আমেরিকা, জার্মানি এবং জাপান থেকে আনানো হয়। এই ইনজেকশনটি আক্রান্ত রোগীকে মাত্র একবার দেওয়া হয়। এই রোগের চিকিৎসা তিন বছর আগে পর্যন্ত সম্ভব ছিল না। তবে ২০১৭ সালে অনেক গবেষণা এবং পরীক্ষার পরে এই রোগের ক্ষেত্রে সফলতা আসে। ২০১৭ সালে ১৫ শিশুকে এই ওষুধ দেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল, এই শিশুরা ২০ সপ্তাহের বেশি বেঁচে ছিল। এবার যে শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে তার নাম এডওয়ার্ড। তার বাবা-মা ই ব্যয়বহুল চিকিত্সার জন্য তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা শুরু করেছেন। এখনও পর্যন্ত সহায়তা হিসাবে ১.১৭ কোটি টাকা পেয়েছেন। তার বাবা-মা বলছেন, টাকার চেয়ে তাদের কাছে শিশুর জীবন অনেক দামী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন