
নিউজ ডেস্কঃ ফাইজারের পর কোভিড-এর দ্বিতীয় ভ্যাকসিন মডার্নার অনুমোদন মিলেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত মডার্নার টিকা বিতরণ শুরুর হওয়ার কথাও জানান তিনি।এর আগে বৃহস্পতিবার মডার্নার টিকা আমেরিকায় বিশেষভাবে ছাড়পত্র পেতে মার্কিন বিশেষজ্ঞ প্যানেল সুপারিশ করে। বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই খাদ্য ও ওষুধ প্রশাসন একদিনের ব্যবধানেই টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিল।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি,মডার্নার টিকা ১৮ বছরের উপরের বয়সীদের জন্য ঝুঁকি নেই। কোভিড প্রতিরোধে এই টিকাটি এখন পর্যন্ত ৯৪ শতাংশ কার্যকরের প্রমাণ পাওয়া গেছে। মার্কিন প্রশাসন বলছে, মডার্নার প্রায় ৬ কোটি ডোজ চলতি সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেগুলোতে পাঠানোর প্রস্তুতি চলছে। মডার্না এবং এনআইএডি যৌথভাবে এ ভ্যাকসিন উৎপাদনের জন্য মার্কিন সরকারের আড়াই বিলিয়ন ডলারের তহবিল সহযোগিতা পায়। মার্কিন প্রশাসন মডার্না ভ্যাকসিনের ২০০ মিলিয়ন ডোজ আগাম কিনে ফেলেছে। আরও ৩ কোটি ডোজ কেনার কথা রয়েছে মার্কিন ফেডারেল সরকারের।