
আন্তর্জাতিক ডেস্ক: জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের পাহাড় ও সমতলে পাল্লা দিয়ে ঠাণ্ডা পড়ছে। সারা রাজ্যের মানুষ এখন শীতে কাবু। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সারা দিন ছিল কনকনে বাতাস। দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সমতলের পানাগড়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুঁড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কুচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এই শীতের আমেজ আরো বেশ কিছুদিন চলবে বলেই মনে করছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।