News71.com
 International
 20 Dec 20, 01:15 PM
 278           
 0
 20 Dec 20, 01:15 PM

পবিত্র মসজিদুল হারামে ১৫ শত নারীকর্মী নিয়োগ॥

পবিত্র মসজিদুল হারামে ১৫ শত নারীকর্মী নিয়োগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ মক্কার পবিত্র মসজিদুল হারামের নারী দর্শকদের সেবা দিতে এক হাজার পাঁচ শত নারী কর্মী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। নারী মুসল্লিদের সেবা দিতে তারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। খবর আরব নিউজের। টেকনিকেল ও সেবা প্রদানসহ বিভাগে ছয় শত জনকে নিয়োগ দেওয়া হয়। আর বাকিদের কর্মীদেরকে ইলেকট্রিক যান, জমজম পানি সরবরাহ, নির্দেশিকা বিভাগ, পরিচালনা বিভাগ, গণযোগাযোগ ও তথ্য যোগাযোগ বিভাগ এবং আভ্যন্তরীণ অডিটিং বিভাগে নিয়োগ দেওয়া হয়।

পরিচালনা বিভাগের নারী উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ড. আল আনাউদ বিনতে খালিদ আল আবাউদ জানান, সৌদি যুবরাজ ঘোষিত ভিশন-২০৩০ অনুসরণ করে পবিত্র মসজিদে আগত নারী হজযাত্রী ও দর্শকদের সেবার উন্নয়নে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকর্মীদের নিয়োগ দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন