News71.com
 International
 20 Dec 20, 10:55 PM
 287           
 0
 20 Dec 20, 10:55 PM

বাংলাদেশ-ভারত সম্পর্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশ-ভারত সম্পর্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুই দেশের জনগণ এবং অভ্যন্তরীণ সম্পর্ক বাড়ানোর জন্য সই হওয়া ভারত ও বাংলাদেশের চুক্তিগুলোর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার একটি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সন্তুষ্টি প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভারত-বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি হওয়ার ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে, সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে। এ ছাড়া পরিবেশ সংরক্ষণের মতো আন্তঃসীমান্ত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের জনগণ ও অভ্যন্তরীণ সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ ও ভারতের স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানায় তারা। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল সম্মেলনে যুক্ত হন। এ সময় তারা চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ যৌথভাবে উদ্বোধন করেন। এই রেলপথ উদ্বোধনের মাধ্যমে দুটি প্রতিবেশী দেশ সংযুক্ত হলো।


এ সময় এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সব দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেছে তাঁরা। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসবাদে বিশ্বব্যাপী শান্তি ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। উভয় দেশই সন্ত্রাসবাদকে প্রকাশ্যে নির্মূল করার জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক। সার্বভৌমত্ব রক্ষা, সাম্যতা, আস্থা এবং কৌশলগত অংশীদারির বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করছে এবং করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন