News71.com
 International
 21 Dec 20, 12:20 PM
 266           
 0
 21 Dec 20, 12:20 PM

ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পর সাঁজোয়া যানের বহর প্রদর্শন করলো ইয়েমেন॥

ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পর সাঁজোয়া যানের বহর প্রদর্শন করলো ইয়েমেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের পর এবার উন্নত সাঁজোয়া যান নির্মাণ ও প্রদর্শন করেছে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার। জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাঁজোয়া গাড়ির বহর প্রদর্শন করেছে। ইয়েমেনি বিশেষজ্ঞদের নির্মিত এই সাঁজোয়া যানের নাম দেওয়া হয়েছে "বা'স-ওয়ান"। এরই মধ্যে এই মডেলের বেশ কয়েকটি যান নির্মাণ ও তা প্রদর্শন করা হয়েছে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল করিম আমির উদ্দিন আল-হুথি এসব সাঁজোয়া যান উদ্বোধন করে বলেছেন এসব সামরিক যান অত্যন্ত উন্নতমানের এবং যুদ্ধ ক্ষেত্রে ও গোয়েন্দা তৎপরতায় এগুলো ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন ইয়েমেনের গণআন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথির নির্দেশনা অনুযায়ী তারা এসব কাজ এগিয়ে নিচ্ছেন। আগ্রাসীদের হামলা এবং নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শক্তি বাড়ানোর কাজ এগোচ্ছে বলে তিনি জানান। এ সময় সেদেশের উচ্চ পদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত প্রায় তিন বছরে ইয়েমেনের সামরিক বিভাগ উন্নত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত ড্রোন নির্মাণ করেছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের বিরুদ্ধে সাফল্যের ব্যবহার করতে সক্ষম হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন