News71.com
 International
 21 Dec 20, 01:18 PM
 295           
 0
 21 Dec 20, 01:18 PM

অবশেষে করোনাকালীন প্রণোদনা বাড়াতে সম্মত মার্কিন সরকার।।

অবশেষে করোনাকালীন প্রণোদনা বাড়াতে সম্মত মার্কিন সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ পক্ষে-বিপক্ষে কয়েক মাস ধরে যুক্তিতর্ক তুলে ধরার পর অবশেষে আরও ৯০০ বিলিয়ন ডলার করোনাকালীন সহায়তা প্যাকেজের অনুমোদন দিতে সম্মত হয়েছে মার্কিন আইন প্রণেতারা। এই তহবিল থেকে ব্যবসায়ী, কর্ম হারানো ও বেকারদের সহায়তা দেওয়া হবে। এই অর্থ মার্কিন সরকারের আগামী ৯ মাসের জন্য বরাদ্দ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে। আগামী শুক্রবার (২৫ ডিসেম্বর) নাগাদ বিলটি পাস হবে বলে আশা করছে মার্কিন কংগ্রেস।রোববার (২০ ডিসেম্বর) এই সম্মতিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল। তবে, চূড়ান্ত অনুমোদন পেতে আরও এক দফা আনুষ্ঠানিক ভোটাভুটি বাকি আছে। মিচ বলেন, আমরা আসলে তুলে ধরতে পারি আমাদের নাগরিকদের জন্য এ সময়ে কী করণীয় আছে আমাদের। আর এটা তুলে ধরতে আমাদের অনেক সময় ধরে যুক্তিতর্ক তুলে ধরতে ও বিশ্লেষণ করতে হয়েছে। এখন এটা বলতেই পারি যে, আরও সহায়তা আসছে। বর্ধিত সহায়তা প্যাকেজ অনুমোদন দিতে সম্মতিতে পৌঁছানোর পর ডেমোক্রেট দলের নেতা ন্যান্সি পেলোসি ও চাক শুমার বলেন, মার্কিন নাগরিকদের জীবন-জীবিকা বাঁচাতে এই প্যাকেজের অর্থ জরুরি ভিত্তিতে সরবরাহ করা হবে।এবারের অর্থ সহায়তার আওতায় বেশির ভাগ সুবিধাভোগী মার্কিন নাগরিক ৬০০ ডলারের সরাসরি প্রণোদনা পাবেন, বেকারত্ব সহনীয় রাখতে প্রতি সপ্তাহে দেওয়া হবে ৩০০ ডলার করে। আর ৩০০ বিলিয়ন রাখা হবে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো ও করোনার টিকাদান কর্মসূচিকে সহায়তা দিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন