News71.com
 International
 21 Dec 20, 11:42 PM
 247           
 0
 21 Dec 20, 11:42 PM

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।।

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন। সোমবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু দু’দিনের সফরে ঢাকা আসছেন। আগামী বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ঢাকার তুরস্কের নতুন ভবন উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন