News71.com
 International
 22 Dec 20, 10:35 PM
 256           
 0
 22 Dec 20, 10:35 PM

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ঢাবি অধ্যাপক ড. আব্দুল্লাহ মারুফ।।

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ঢাবি অধ্যাপক ড. আব্দুল্লাহ মারুফ।।

নিউজ ডেস্কঃ কাতারভিত্তিক আরবি অনুবাদবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং’ ৬ষ্ঠতম পর্বের সাধারণ বিভাগের অনুবাদ পুরস্কারে ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ শাহ আলম।রোববার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা দেওয়া হয়।কাতারভিত্তিক আরবি অনুবাদবিষয়ক আন্তর্জাতিক সংস্থা 'শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং' ৬ষ্ঠতম পর্বের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে এবার আরবি থেকে বাংলা অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ শাহ আলম।সাধারণ বিভাগের অনুবাদ পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন এক লাখ ডলার।২০১৫ সাল থেকে প্রতিবছর 'শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং' আরবি ও নির্ধারিত ভাষায় অনুদিত বইয়ের জন্য পুরস্কার দিয়ে আসছে। এবার বিশ্বের ৪২টি দেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।এ বছর আরবি ও ইংরেজির পাশাপাশি ফারসিকে অনুবাদের প্রধান ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাসহ আরও চারটি ভাষাকে (পশতু, সুইডিশ, কোরিয়ান ও হাউসু) পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর অনুবাদের প্রধান ভাষার পুরস্কার হিসেবে দুই লাখ ডলার এবং সাধারণ ভাষার জন্য এক লাখ ডলার নির্ধারণ করা করা হয়েছে।এবার ইংরেজি থেকে আরবি অনুবাদ বিভাগে 'মধ্যযুগে ইসলামী প্রজাতন্ত্রের চিঠিপত্র' অনুবাদ করে প্রথম পুরস্কার পান হাবিবা হাসান আব্দুল্লাহ। 'ভাষা, চিন্তা, ও সংস্কৃতি' নামক বই অনুবাদ করে দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ গালিম। ইয়ান হুয়াং লিখিত অক্সফোর্ড ডিকশনারি অব প্র্যাগমেটিক্স অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন হিশাম ইবরাহিম খলিফা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন