News71.com
 International
 22 Dec 20, 11:16 PM
 260           
 0
 22 Dec 20, 11:16 PM

ইরানকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জার্মান পররাষ্ট্রমন্ত্রীর॥

ইরানকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জার্মান পররাষ্ট্রমন্ত্রীর॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সামনে শেষ সুযোগ। পরমাণু চুক্তি নিয়ে ইরান যেন নতুন করে কোনো স্ট্র্যাটেজি তৈরি না করে। হুঁশিয়ারি দিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। সোমবার ২০১৫ সালের পরমাণু চুক্তিতে সই করা দেশগুলো ভার্চুয়াল বৈঠকে বসছিল। ইরানের প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই মাস এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প পরবর্তী সময়ে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাইডেন নির্বাচনী প্রচারেই জানিয়েছিলেন, ক্ষমতায় এলে পুরনো পরমাণু চুক্তি নিয়ে আবার আলোচনা করবেন। মাসের বক্তব্য সমর্থন করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, ইরান যে নীতি নিয়েছে, তা থেকে তাদের সরে আসতে হবে। সম্প্রতি ইরানের পার্লামেন্টে পরমাণু আইন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে স্থির হয়েছে, আগের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম মজুত করা হবে। ইরানের সেই প্রস্তাব নিয়ে বিশ্ব রাজনীতিতে সাড়া পরে যায়। জো বাইডেন পরমাণু চুক্তি নিয়ে কী পদক্ষেপ নেবেন, তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। তাঁর সিদ্ধান্তের উপর বিশ্ব কূটনীতির অনেক কিছু নির্ভর করছে। তবে পরিস্থিতি বদলানোর যথেষ্ট সম্ভাবনা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন