News71.com
 International
 22 Dec 20, 11:20 PM
 290           
 0
 22 Dec 20, 11:20 PM

২০ জানুয়ারি বিকল্প অভিষেকের ডাক ট্রাম্প সমর্থকদের॥

২০ জানুয়ারি বিকল্প অভিষেকের ডাক ট্রাম্প সমর্থকদের॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিকল্প অভিষেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে তাঁর সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি দুপুরে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন। একই সময়ে ট্রাম্পের দ্বিতীয় দফা অভিষেক অনুষ্ঠানের ডাক দিয়েছে তাঁর কিছু সমর্থক। ট্রাম্পের বিকল্প অভিষেক নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেছে তাঁর কিছু সমর্থক। উদ্যোক্তারা জানিয়েছে, তাদের আয়োজিত এই বিকল্প অভিষেক অনুষ্ঠান ভার্চ্যুয়াল হবে। নির্বাচনে এখনো পরাজয় মেনে না নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের এই উদ্যোগ নিয়ে এখনো কিছু বলেননি। ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ফেসবুকে ৬০ হাজারের বেশি মানুষ ‘ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের’ অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাক্ষর করেছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আমরা ৩ লাখ ২৫ হাজার শক্তিশালী সমর্থক, ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমরা আমাদের সমর্থন ঘোষণা করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন