
আন্তর্জাতিক ডেস্ক: দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে এবার ক্ষমা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তের সময় এফবিআই'কে মিথ্যা তথ্য দিয়ে সাজাপ্রাপ্ত দুজনও রয়েছেন সেই তালিকায়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সদস্য জর্জ পাপাডোপুলুস এবং অ্যাটর্নি অ্যালেক্স ভান ডের জাওয়ান প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণ ক্ষমার তালিকায় পড়েছেন।এছাড়া ২০০৭ সালে ইরাকে গণহত্যার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্যকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। সামনের জানুয়ারিতে তিনি আরো অনেককেই ক্ষমা করে দিতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টরা ক্ষমতা থেকে নেমে যাওয়ার আগে দোষী সাব্যস্তদের ক্ষমা করে দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়।