
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন সংকটের সমাধান না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না। এ বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে কোনো ধরনের চাপ নেই বলেও দাবি করেছে দেশটি। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর পরপরই খবর রটে, ইসলামাবাদ গোপনে ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে।তবে সেটি অস্বীকার করেছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো চাপ রয়েছে কি-না জানতে চাইলে কোরেশি জানান, তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন, ফিলিস্তিন ও কাশ্মীরের প্রতি পাকিস্তানিদের আবেগ ও অনুভূতির গভীরতা কতটা।