News71.com
 International
 23 Dec 20, 11:15 PM
 278           
 0
 23 Dec 20, 11:15 PM

কাশ্মীরে বড় জয় পেল বিজেপি-গুপকার জোট॥

কাশ্মীরে বড় জয় পেল বিজেপি-গুপকার জোট॥

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিডিসি) নির্বাচনে জয় পেয়েছে বিজেপি ও গুপকার জোট। ফারুক আবদুল্লাহ নেতৃত্বাধীন স্থানীয় নির্বাচনে ২৮০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১০০টি আসন জিতেছে গুপকার জোট। আর এর মাধ্যমে জম্মু-কাশ্মীর দখলে রাখল বিজেপি। বিশেষ ক্ষমতা ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে এটিই প্রথম নির্বাচন। কেন্দ্রশাসিত এ অঞ্চলের মোট ২০টি জেলায় এ নির্বাচন হয়েছে। তবে সব জেলার ফল এখনো ঘোষণা করা হয়নি। মোট ৩৭০টি আসনের ৭৪টি আসনে জিতেছে বিজেপি। পাশাপাশি ২৬টি আসনে জিতেছে কংগ্রেস। যদিও শ্রীনগরের ফল এখনো ঘোষণা করা হয়নি। এই ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছেন বিজেপি নেতা ও নির্বাচন প্রধান সাইদ শাহনেওয়াজ হুসেইন।

তিনি বলেন, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান- এটাই বুঝিয়ে দিয়েছে যে তারা বুলেট-গ্রেনেডের বদলে গণতন্ত্রে বিশ্বাস রাখে। অন্যদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই ফলাফলকে কষ্টার্জিত জয় বলেছেন। তিনি বলেন, মানুষ ৩৭০ ধারাকে মেনে নেয়নি। কাশ্মীরের মানুষ আবারও রাজ্যের বিশেষ মর্যাদার জন্য লড়াই করবে বলে জানান তিনি। গত বছর আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারতের কেন্দ্রীয় সরকার। এ উপত্যকাকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন