News71.com
 International
 24 Dec 20, 02:24 PM
 230           
 0
 24 Dec 20, 02:24 PM

কভিড রিলিফ বিলে ডোলাল্ড ট্রাম্পের ভেটো॥

কভিড রিলিফ বিলে ডোলাল্ড ট্রাম্পের ভেটো॥

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে গত সোমবার রাতে করোনা মহামারীর জন্য প্রায় ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সম্মত হন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। কিন্তু দেশটির কংগ্রেসে পাস হওয়া এই কভিড রিলিফ বিলকে ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হওয়ার জন্য ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন। কিন্তু তার ভেটোর কারণে তা হচ্ছে না। গত মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় এই বিলকে ট্রাম্প ‘অসম্মানজনক’ ও ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করলেও যুক্তরাষ্ট্রের প্রত্যেকের মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিলের নাম দেওয়া হয়েছে কভিড রিলিফ বিল, কিন্তু কভিডের সঙ্গে এর প্রায় কোনো সম্পর্কই নেই। এই ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে প্রত্যেক নাগরিকের জন্য ৬০০ ডলার করে বরাদ্দ দেওয়া হয়েছে।
কিন্তু মঙ্গলবার রাতে ট্রাম্প তার টুইটে ওই বরাদ্দ জনপ্রতি ২ হাজার ডলার করার আহ্বান জানিয়েছেন। দেশটির আইনপ্রণেতাদের প্রতি তিনি অপ্রয়োজনীয় ও অযথা ব্যয় কমিয়ে মাথাপিছু বরাদ্দ বাড়াতে বলেছেন। কংগ্রেসে পাস হওয়া বহুল আলোচিত এই বিলটিতে ট্রাম্প স্বাক্ষর করলে তা আইনে পরিণত হওয়ার কথা। গত কয়েক মাস ধরেই এই বিলটি নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে দেশটিতে। সোমবারের ওই প্যাকেজে ফেডারেল বেকারভাতা সপ্তাহে ৩০০ ডলার পর্যন্ত করা হয়েছে, যা ১১ সপ্তাহ পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ সহায়তা প্যাকেজে ২ হাজার ৫০০ কোটি ডলার রাখা রয়েছে। সেই সঙ্গে এ মাসের মধ্যে বাড়িভাড়ার মেয়াদ শেষ হলে কাউকে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর বাইরে হাসপাতালে আকস্মিক আকাশচুম্বী বিলও যাতে না করা হয় তার ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন