News71.com
 International
 24 Dec 20, 02:24 PM
 262           
 0
 24 Dec 20, 02:24 PM

ইথিওপিয়ায় আততায়ী হামলায় নিহত ৯০॥  

ইথিওপিয়ায় আততায়ী হামলায় নিহত ৯০॥   

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় আততায়ী অস্ত্রধারীদের হামলায় অন্তত ৯০ জন গ্রামবাসী হত্যার শিকার হয়েছেন। বুধবার দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্লিনিকের একজন নার্স বিবিসিকে বলেন, ৩০ জনের বেশি আহত অবস্থায় ক্লিনিকে ভর্তি হয়েছেন। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কেউ ছুরিকাহত, কেউ গুলিবিদ্ধ বলে ওই নার্স জানান। কেউ এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। প্রাদেশিক সরকারের মুখপাত্র বিয়েনে মিলিজ জানান, শান্তিবিরোধীরা এ হামলার জন্য দায়ী।' সেপ্টেম্বর থেকে এ ধরনের চারটি হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয় প্রদেশটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন