News71.com
 International
 24 Dec 20, 06:40 PM
 266           
 0
 24 Dec 20, 06:40 PM

ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করতে পারে ইসরায়েলের সেলেব্রাইট!

ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করতে পারে ইসরায়েলের সেলেব্রাইট!

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সেলেব্রাইট’ দাবি করেছে, তারা অত্যন্ত সুরক্ষিত মেসেজিং ও ভয়েস-কল অ্যাপ্লিকেশন ‘সিগন্যাল’ এর ‘ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করতে পারে’।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।গর্বের সঙ্গে তারা দাবি করেছে, এর মাধ্যমে সন্ত্রাসী দলের সদস্য, মাদক কারবারি এবং এমনকি বিক্ষোভকারীদের যোগাযোগ ব্যাহত করতে পারে। সেলেব্রাইট তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে বর্ণনা করেছে কীভাবে ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করা হয়। এদিকে, এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, সেলেব্রাইটের দাবি ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে হচ্ছে। তবে, সিগন্যালের প্রতিষ্ঠাতাসহ অন্য অনেকেই তাদের দাবি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। অত্যন্ত সুরক্ষিত হওয়ায়, যারা নিজেদের মেসেজ গোপন রাখতে চান, তাদের মধ্যে সিগন্যাল ও টেলিগ্রামের মতো অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে। এতে অপরাধের তদন্ত করা কঠিন হয়ে উঠবে বলে উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থাগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন