
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ২৫ জন আহতও হয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে কাদুনা-আবুজা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বুধবার সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। কাদুনা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার স্যামুয়েল আরুওয়ানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ডেইলি পোস্ট জানিয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে।