News71.com
 International
 24 Dec 20, 06:51 PM
 307           
 0
 24 Dec 20, 06:51 PM

পাকিস্তানে ভয়াবহ মুদ্রাস্ফীতি॥ ১ ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার

পাকিস্তানে ভয়াবহ মুদ্রাস্ফীতি॥ ১ ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দেশটিতে একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। পাকিস্তানে এক ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ৩৫০ রুপি। শীত মৌসুমের কারণে পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। পাকিস্তানে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপি। আর আদার দাম এক হাজার রুপি ও গম প্রতিকেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে। দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ইমরান সরকার। এখন পাকিস্তানে জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন