News71.com
 International
 24 Dec 20, 06:51 PM
 297           
 0
 24 Dec 20, 06:51 PM

চীনের উৎকণ্ঠা বাড়িয়ে জামিনে মুক্ত হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের॥

চীনের উৎকণ্ঠা বাড়িয়ে জামিনে মুক্ত হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের॥

আন্তর্জাতিক ডেস্কঃ বেইজিংয়ের উৎকণ্ঠা বাড়িয়ে জামিনে মুক্ত হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের জিমি লাই। বুধবার ১.৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডের বিনিময়ে স্বায়ত্বশাসিত প্রদেশটির মিডিয়া টাইকুন ও গন্ততন্ত্রের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ লাইকে জামিন দেয় হংকংয়ের একটি আদালত। একটি দুর্নীতি মামলায় ডিসেম্বরের ৩ তারিখ থেকে পুলিশ হেফাজতে ছিলেন ৭৩ বছর বয়সের লাই। বরাবরই বেইজিংয়ের স্বৈরচারের বিরুদ্ধে সরব হয়েছেন 'Next Digital' মিডিয়া সংস্থার কর্ণধার। তার পরিচালিত হংকংয়ের সংবাদপত্র 'Apple Daily'-কে চীনে সংবাদ মাধ্যমের অন্তিম 'স্বাধীন গড়' হিসেবে মনে করে ওয়াকিবহাল মহল। এর আগে গত আগস্ট মাসে লাই ও তার এক ছেলে ইয়ানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তার আগে এক সাক্ষাত্‍কারে লাই সাফ জানিয়েছিলেন হংকংয়ে থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। নয়া জাতীয় নিরপত্তা আইনে তাকে নিশানা করবে বেইজিং বলে সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি সেই আশঙ্কাই সত্যি হয়। বিশ্লেষকদের মতে লাইয়ের প্রভাব প্রতিপত্তিতে রাশ টানতে তত্‍পর হয়েছে জিনপিং প্রশাসন। তাই মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে জেলে পাঠাতে মরিয়া কমিউনিস্ট পার্টি। কিন্তু আদালত লাইকে জামিন দেওয়ায় কিছুট হলেও উদ্বিগ্ন বেইজিং। উল্লেখ্য গত জুন মাসে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন