News71.com
 International
 25 Dec 20, 02:28 PM
 256           
 0
 25 Dec 20, 02:28 PM

ক্ষমা চাইলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে॥

ক্ষমা চাইলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে তার কার্যালয়ের বিরুদ্ধে রাজনৈতিক তহবিল সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করার জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তহবিল ব্যবস্থাপনার বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন। রয়টার্স বলছে, জাপানে রাজনৈতিক তহবিল আইন খুবই কঠোর। এজন্য রাজনীতিবিদরা তাদের সমর্থকদের জন্য অর্থ ব্যয় কিংবা কোনো উপহার-উপঢৌকন দিতে পারেন না। শিনজো আবে ক্ষমতায় থাকাকালে তার কার্যালয় সমর্থকদের জন্য ডিনার পার্টির আয়োজন করলেও খরচের বিষয়টি চেপে যায়, যা তহবিল আইন ভঙ্গের শামিল। কিন্তু গত বছর ওই অভিযোগ নিয়ে পার্লামেন্টে আবেকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি নিয়ে মিথ্যা বক্তব্য দেন। সমালোচনার মুখে সেই কৃতকর্মের জন্য গতকাল বৃহস্পতিবার ক্ষমা চাইলেন আবে। আর্থিক নিয়ম ভঙ্গের ঘটনায় জেরার জন্য তাকে পার্লামেন্টে তলবের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন