News71.com
 International
 25 Dec 20, 09:42 PM
 328           
 0
 25 Dec 20, 09:42 PM

করোনার দ্বিতীয় ঢেউ।। প্রণোদনা বিলে স্বাক্ষর নিয়ে জটিলতা

করোনার দ্বিতীয় ঢেউ।। প্রণোদনা বিলে স্বাক্ষর নিয়ে জটিলতা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির একটি প্রণোদনা বিলে স্বাক্ষর না করার হুমকি দিয়েছেন। ওই বিলটি তার দল রিপাবলিকান পার্টি ও প্রধান বিরোধী দল ডেমোক্রেট পার্টির আইনপ্রণেতারা এর একদিন আগে অনুমোদনের বিষয়ে একমত হয়েছিল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৮৯ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের ওই বিল নিয়ে বেশ কিছুদিন ধরে দেশটিতে আলোচনা হচ্ছিল। প্রেসিডেন্ট স্বাক্ষর না করার হুমকিতে বিলটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যখন দেশটিতে আর মাত্র কয়েক দিন বাকি নির্বাচিত নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার, তখন এমন ঘটনা অস্বস্তিতে ফেলেছে গোটা মার্কিন রাজনৈতিক মহলকে। এদিকে বিলটিতে স্বাক্ষর না করলে আবারও দুই বছরের ব্যবধানে আংশিক বা পুরোপুরি অচলাবস্থা (শাটডাউন) দেখা দিতে পারে মার্কিন সরকারে। বিশেষজ্ঞরা বলছেন এটি আদতে মার্কিন প্রেসিডেন্ট তার নিজ দল রিপাবলিকানদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। একই সঙ্গে দলটির অভ্যন্তরীণ কোন্দল আরো একবার প্রকাশ্যে এল। যার পরিণতি ভোগ করতে হতে পারে মার্কিন জনগণকে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দ্যা পোস্ট, ব্লুমবার্গসহ মার্কিন জাতীয় দৈনিক ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করে। এক টুইটে ট্রাম্প বলেন, যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ভিন্ন একটি বিল আমার টেবিলে পাঠানোর পরিকল্পনা করছে কংগ্রেস। এটা সত্যিই এক লজ্জাজনক বিষয় “টুইট বার্তায় এ বিলকে ট্রাম্প ‘অসম্মানজনক’ ও ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনির জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। বিলের নাম দেওয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর প্রায় কোনো সম্পর্কই নেই বলেও দাবি করেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন