
আন্তর্জাতিক ডেস্কঃ ৯ কোটি কৃষক পরিবারের জন্য ১৮ হাজার কোটি টাকা মঞ্জুর করে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা ব্যানার্জিকে। মোদি তার ভাষণে বলেন মমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন। রাজ্যের ৭০ লাখ কৃষকের জন্যে তিনি কিছুই করেননি। ২৩ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্যে অনলাইনে আবেদন করেছিলেন। মমতা সরকার সেই আবেদন ভেরিফাই পর্যন্ত করেনি। ফলে, ২৩ লাখ বাংলার কৃষক বঞ্চিত হলো। মোদি বলেন বাংলার কৃষকদের দুর্দশার কথা ভুলে মমতা পাঞ্জাবের কৃষকদের দুঃখ নিয়ে মাথা ঘামান। বাংলা রসাতলে গেলেও মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। মোদি আরও বলেন কিছু রাজনীতিবিদ আছেন যারা কৃষক আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। ওরা ভুলে যান যে আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয় না।