News71.com
 International
 26 Dec 20, 11:14 AM
 346           
 0
 26 Dec 20, 11:14 AM

বড়দিনে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গাজা উপত্যকা।।

বড়দিনে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গাজা উপত্যকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিন উদযাপনের মধ্যেই সংঘাতে জড়ালো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রুশ গণমাধ্যম আরটির তথ্য মতে, (২৫ ডিসেম্বর) শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় জঙ্গি বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। এসময় হামাসের কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করে তারা। ইসরাইলের প্রতিরক্ষা দফতরের দাবি, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব চলাকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস। কিন্তু ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়। জবাবে গাজা উপত্যাকায় হামাসের স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। বিমান হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় একমাস পর উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমান হামলায় গাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন