News71.com
 International
 27 Dec 20, 10:43 AM
 272           
 0
 27 Dec 20, 10:43 AM

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৭ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৭ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৭ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭‌ লাখ ১০ হাজার ৮৬৬ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৭ লাখ ৬৪ হাজার ৩৭৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ২৫৮ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২১ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৯২ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন