News71.com
 International
 27 Dec 20, 10:43 AM
 273           
 0
 27 Dec 20, 10:43 AM

ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হতে যাচ্ছেন আরিয়া

ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হতে যাচ্ছেন আরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২১ বছর বয়সে কেরালার রাজধানী তিরুবনন্তপুরুমের মেয়র নির্বাচিত হয়ে ভারতের সবথেকে কনিষ্ঠ মেয়র হওয়ার ইতিহাস গড়তে যাচ্ছেন আরিয়া রাজেন্দ্রন। আরিয়া রাজেন্দ্রন তিরুবনন্তপুরমের অল সেইন্ট কলেজের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে পড়াশোনা করছেন। আরিয়া স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার একজন কেন্দ্রীয় নেত্রী। পাশাপাশি তিনি সিপিআইএমের শিশু সংগঠন বাল্যসংঘের রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আরিয়া রাজেন্দ্রন সিপিআইএম থেকে সদ্য করপোরেশনের নির্বাচনে জয়ী হয়েছেন। তার দল সিপিআইএম তাকেই মেয়র নির্বাচিত করতে চলেছে। সিপিআইএম প্রার্থী হিসেবে আরিয়া রাজেন্দ্রন মুদিভানমুগাল ওয়ার্ড থেকে ইউডিএফ প্রার্থী শ্রীকালাকে ২ হাজার ৫শর বেশি ভোটে পরাজিত করেন। এ নির্বাচনে তিনি সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। তিনি যখন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন, তখন তিনিই হবেন ভারতে সর্বকনিষ্ঠ মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন