News71.com
 International
 27 Dec 20, 06:28 PM
 298           
 0
 27 Dec 20, 06:28 PM

দুবাইয়ে অনুষ্ঠানে ভীড় করলেই জরিমানা

দুবাইয়ে অনুষ্ঠানে ভীড় করলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরের অনুষ্ঠানে ভীড় নিয়ে সরকারের বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষের জমায়েতকে নিরুৎসাহিত করা হয়েছে। সঙ্কট ও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বলছে, নিয়ম লঙ্ঘন করা হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে। যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে।

 

করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। পারিবারিতভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন