News71.com
 International
 27 Dec 20, 06:33 PM
 296           
 0
 27 Dec 20, 06:33 PM

ট্রাম্পকে প্রণোদনা বিলে সই করতে বাইডেনের আহ্বান

ট্রাম্পকে প্রণোদনা বিলে সই করতে বাইডেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসে পাস হওয়া করোনাভাইরাস প্রণোদনা বিলে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে বাইডেন কড়া ভাষায় ট্রাম্পের বিলে সই করতে অস্বীকৃতি জানানোর সমালোচনা করেন। একে ‘দায়িত্ব পালনে ব্যর্থতা’ বলেও উল্লেখ করেছেন বাইডেন। পাশাপাশি এ বিলে সই না করলে এর ধ্বংসাত্মক পরিণতির ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেছেন তিনি।

 

বাইডেন বলেন, আজ বড়দিনের পরেরদিন, অথচ লাখো পরিবার জানে না তারা শেষ পর্যন্ত তাদের প্রয়োজন মেটাতে পারবে কিনা, কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে বিপুল ব্যবধানে পাস হওয়া এবং দুই দলের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাওয়া একটি অর্থনৈতিক সহায়তা বিলে সই করেননি। বিলটি তৈরিতে যে কংগ্রেস সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে যে ধরনের ছাড় দিয়েছেন বাইডেন তার প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পেরও উচিত তাদের সঙ্গে যোগ দেওয়া; লাখো আমেরিকান যেন তাদের টেবিলে খাবার রাখতে পারে এবং ছুটির এ মৌসুমে মাথার উপর ছাদ রাখতে পারে তা নিশ্চিত করা। বাইডেনের আহ্বানের পর ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, আমি কেবল চাই আমাদের মহান মানুষেরা যেন বিলে থাকা অতি নগণ্য ৬০০ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন